রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গ্রেনেড হামলা মামলা: খালাসই চূড়ান্ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ

- Advertisement -

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এ রায় দেন। তবে হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ যুক্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হওয়ার পর গত ২১ আগস্ট আদালত রায়ের জন্য ৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিলেন।

নির্ধারিত দিনে সকাল ১০টা ৫ মিনিটে এজলাসে প্রবেশ করেন বিচারপতিরা এবং প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও