সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু ভোটে বিশৃঙ্খলা: শিক্ষার্থীদের হাতে কার্ড-লিফলেট ধরিয়ে দিচ্ছে প্রার্থীরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের প্রবেশমুখে প্রার্থীদের প্রচারণার কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

ভোটার লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের হাতে লিফলেট ধরিয়ে দেওয়ায় কেন্দ্রের সামনে জটলা তৈরি হয়। এতে সহজে ভোট দিতে পারছেন না অনেকে।

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ। তাছাড়া, ৭ সেপ্টেম্বর থেকেই সব ধরনের প্রচারণা বন্ধ করেছে নির্বাচন কমিশন।

কার্জন হল এলাকায় ছাত্রদল-সমর্থিত ফজলুল হক মুসলিম হল ইউনিটের নেতাকর্মীরা প্রকাশ্যে ভোট চাইতে দেখা গেছে। একইভাবে সিনেট ভবনের সামনে প্রার্থীরা লিফলেট বিতরণ করছিলেন। পরে রিটার্নিং কর্মকর্তা এসে তাদের সরে যেতে বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডাকসুর মানবসেবা সম্পাদক এ বি জোবায়ের অভিযোগ করেন, ছাত্রদল কৃত্রিম জটলা তৈরি করে ভোটারদের ফুল প্যানেলের তালিকা ধরিয়ে দিচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে বাগবিতণ্ডা হয়।

পর্যবেক্ষক অধ্যাপক সামিনা লুৎফা এবং জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

তবে সবকিছুর মাঝেও ভোটের দিন ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে, যা দীর্ঘদিনের প্রচারণারই প্রতিফলন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও