রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

খাগড়াছড়িতে পাহাড়ি সংগঠনের অবরোধ

চট্টগ্রাম জার্নাল অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির তিন সড়কে অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।

- Advertisement -

গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ির তবলাপাড়ায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রামবাসী আটক করে। তাদেরকে ছাড়িয়ে আনতে গেলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এসময় লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। ওই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনগুলো। জেলার মানিকছড়ির তবলাপাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি; এই তিনটি পাহাড়ি সংগঠন এই অবরোধের ডাক দিয়েছে।

অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়ে দেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করার চেষ্টা করছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধের কারণে কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ

এই বিভাগের আরও