রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে অভিমানে বৃদ্ধার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে পরিবারের সাথে অভিমান করে হোসনে আরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

- Advertisement -

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ নিজ ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

হোসনে আরা বেগম উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে পশ্চিম চরণদ্বীপ আশরাফ মিয়া ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, হোসনে আরা বেগম দুই ছেলের পরিবারের সাথে থাকতেন। তারা পালা করে বৃদ্ধাকে খাবার দেন। তার এক ছেলে প্রবাসে রয়েছেন।

বৃদ্ধার ছেলের মো.ইসমাইল জানান, পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঘরে মা আর বড় ভাবী ছিলেন। সকালে ভাবীর কাছ থেকে এ ঘটনা জানতে পেরেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও