বুধবার, ৮ এপ্রিল ২০২৬

২৩ পদের মধ্যে ২০টিতেই জয়— রাবিতে শিবিরের শিক্ষার্থী জোটের দাপট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট।

- Advertisement -

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির, সংস্কৃতি সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহকারী মহিলা সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম ও সহকারী মিডিয়া সম্পাদক আসাদুল্লাহ গালিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মাদ নুন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক সম্পাদক নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবং সহকারী পরিবেশ সম্পাদক মাসুমা ইসরাত মুমু নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ জয় পেয়েছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল মনোনীত নারগিস খাতুন ও বিজ্ঞান সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ নির্বাচিত হয়েছেন।

সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচজনের মধ্যে শিবির মনোনীত তিন প্রার্থী— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। অন্য দুই প্রতিনিধি হলেন সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

সর্বশেষ

এই বিভাগের আরও