রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাবের হাতে ধরা রাউজানের অস্ত্র মামলার পলাতক আসামি আল আমিন

নিউজ ডেস্ক

রাউজান থানার অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আল আমিন (২৮)-কে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

- Advertisement -

গ্রেপ্তার আল আমিন নোয়াখালী জেলার কবিরহাট থানার উত্তর ল্যামছি এলাকার করিমুল হুদার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অস্ত্র আইনের মামলায় পলাতক আসামি মো. আল আমিনের অবস্থান শনাক্ত করা হয় নগরের অক্সিজেন মোড় এলাকায়।

শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আল আমিনকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে রাউজান থানায় দায়ের করা অস্ত্র মামলায় দীর্ঘদিন ধরেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও