সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে কাজলা গেটের সামনে সড়কে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।

এর আগের দিন বুধবার (১৯ অক্টোবর) রাতে শহরের একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার পর আহত দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থীরা হলেন—ফিন্যান্স বিভাগের ২০২১–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফারাবী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ।

হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও