সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে জীবনপ্রদীপ নিভেছে বৃদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পালাকটা ২ নম্বর ওয়ার্ডের ওলুঘোনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজু আরা(৫২) পশ্চিম পালাকটা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আজ সকালে ওলুঘোনা রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত একমাসে রেললাইনের চকরিয়া অংশে ট্রেনে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও