শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৬৫) নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

রেলওয়ে পুলিশ জানায়, গভীর রাতে ইয়াকুবনগর এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

তিনি আরও জানান, নিহতের পরনে গোলাপী পেটিকোট ও হলুদ রঙের ব্লাউজ ছিল। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও