সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান পালন করবেন শিক্ষকরা।
শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি কার্যকর হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষক নেতারা জানান, অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের ২২ দিন পার হলেও অগ্রগতি হয়নি। তাই এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি নেওয়া হলো।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি:
সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান।
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

