সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাছের প্রজনন রক্ষায় কঠোর উদ্যোগ—নিষিদ্ধ জাল জব্দ

বোয়ালখালী প্রতিনিধি

কর্ণফুলী নদীর হালদা-মোহনা এলাকায় বিশেষ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি, চরঘেরা ও বেড় জাল জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ২ হাজার ৯০০ মিটার জাল আটক করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মো. নাঈম হাসান-এর নেতৃত্বে নৌ-পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অভিযানে ১ হাজার মিটার বেহুন্দি ও বেড় জাল এবং ১ হাজার ৯০০ মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মাছের প্রজনন রক্ষা ও নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। আটক করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও