রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিএনপির চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন পরিচালনায় নেতৃত্ব—এম. এ. হাশেম রাজু

জয়নাল, চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ (২৯১) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন এম. এ. হাশেম রাজু।

- Advertisement -

তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উক্ত আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী হিসেবে পরিচিত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার নম্বর ১৫২৩১০০০০৩১৫-এর অধিকারী বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে এম. এ. হাশেম রাজুকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে এম. এ. হাশেম রাজুর নেতৃত্বে চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিএনপি নেতারা মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত আসনটিতে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আসন্ন নির্বাচনে জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও