শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঢাবি শিক্ষার্থীদের উপর হামলা, মামলা দায়ের কর্তৃপক্ষের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৫ জানুয়ারি রাতে এ মামলা করা হয়।

- Advertisement -

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে হামলা চালান। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

হামলার ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানান।

এ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

এ ছাড়া শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও