রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে চোলাই মদসহ গ্রেফতার বিক্রেতা

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ‘মাদক বিক্রেতাকে’ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

- Advertisement -

বোয়ালখালীতে বিপুল পরিমাণ বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

গ্রেপ্তার জয় দে (৩৫) উপজেলার শাকপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব শাকপুরা গ্রামের মৃত বাবুল দে’র ছেলে।

রবিবার (১৮ জানুয়ারি) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাকপুরা লালারহাট এলাকায় মদ বিক্রির সময় তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

সর্বশেষ

এই বিভাগের আরও