চট্টগ্রাম–৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে বোয়ালখালীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দিয়ে সর্বস্তরের জনসাধারণ এ কর্মসূচিতে অংশ নেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ‘বোয়ালখালী সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন মো. নাজিম উদ্দিন রেজা, মোস্তাক আহমদ, আজিজুল হক, নাসির উদ্দিন, মো. শামসুদ্দীন, তাসলিমা জিন্নাত, শামীম আকতার চৌধুরী, ফাহমিদা আরেফিন ইলা, তাসলিমা সুলতানাসহ আরও অনেকে।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে তারা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন। কোনো ভয়ভীতি বা বাধা তাদের দমাতে পারবে না বলেও জানান তারা।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম–৮ আসনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। ডা. আবু নাছের সেই নেতৃত্বের প্রতীক—এ কারণেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁর পক্ষে রাস্তায় নেমেছে।
সমাবেশ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার পাশাপাশি ভোটের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

