সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম এলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান

- Advertisement -

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগরের নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে অবস্থানকালে তারেক রহমান একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন এবং দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও