সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে জনসভার মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগে জামায়াতের নির্বাচনী যাত্রা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে আজ থেকে শুরু হয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী প্রচারণা সফর।

- Advertisement -

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন তিনি।

জনসভাকে কেন্দ্র করে ভোর থেকেই ফেনী জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সভাস্থলে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে বেলা ১১টায় নোয়াখালীতে যাবেন জামায়াত আমির। এরপর বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লায় পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এই সফরের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও