রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সকালেই লোহাগাড়ায় প্রাণহানি—ট্রাকের সঙ্গে সংঘর্ষে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইরফানুল ইসলাম চুহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সদরের লোহাগাড়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুহিম লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি কাপড়ের শো-রুমে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে।কক্সবাজারমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চুহিম মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট মো. সম্রাট হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও