বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাজারে ফের স্বর্ণের দাম হ্রাস, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫৫ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

- Advertisement -

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, আজ সকাল সাড়ে ৯টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।

এর আগে, ১৭ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ধারাবাহিক এ সমন্বয়ের ফলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নতুন দামের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও