দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক–২০২৬ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- Advertisement -
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন–এ অনুষ্ঠিত হবে পদক প্রদান অনুষ্ঠান। এতে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেবেন দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা অমর একুশে বইমেলা–এর উদ্বোধনী অনুষ্ঠানে।
তিনি সশরীরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান–এ উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

