রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ কম্পন টের পান নগরবাসী।
- Advertisement -
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মোনিওয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১ (৫.১)। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

