সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ভরিতে ৩,২৬৬ টাকা বেড়ে সোনার নতুন রেকর্ড

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম কমানোর পর এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

- Advertisement -

মঙ্গলবার (১০ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ মার্চ দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর দেশের বাজারে রুপার দাম ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৯ বার কমানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও