বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে ইফতার মাহফিল — সামাজিক সম্প্রীতির আহ্বান

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ান-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রামের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জামাল আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত আলী। বক্তব্যে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইফতার মাহফিলের গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে নিতে চাটগাঁইয়্যা নওজোয়ানের ভূমিকা প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন এবং ব্যান্ড শিল্পী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুসা বাবলু।

সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাফর ইকবাল ও মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হায়দার রাজিন ও আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, অর্থ সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক ওমর আলী রনি, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা সুলতানা শিউলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর, তথ্যপ্রযুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক আঁচল চক্রবর্তী এবং দপ্তর সম্পাদক আহমেদ নূর মাসুদ।

এছাড়াও কার্যকরী সদস্য দোস্ত মোহাম্মদ ও সহিদুল হক চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস ইলু, মোহাম্মদ মোস্তফা কামাল, সাংবাদিক রোজী চৌধুরী, মিজানুর রহমান সোহেল, মিম চৌধুরী, মাহবুব চৌধুরী, শারমিন হোসেন, ইকবাল পিন্টু, দিদার হোসেন, এম রহমান, রাজ সাগরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও