মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অনুমতি ছাড়া বিলবোর্ড টাঙালেই খবর আছে—বার্তা দিল চসিক

রোজি চৌধুরী

নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে অনুমতিবিহীন বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতিবিহীন শতাধিক বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।

চসিক জানায়, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও