বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। এর জেরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম-এ আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে চালু রয়েছে। আর দোহার এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

এ কারণে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর দুবাই থেকে আসা ২টি আগমন ফ্লাইট ও ১টি প্রস্থান ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি আগমন ও ১টি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৪টি আগমন ফ্লাইট ও ৬টি প্রস্থান ফ্লাইট আজ চালু ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনস-এর শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আর জেদ্দা, মদিনা ও মাস্কাটর ফ্লাইট পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও