বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) কর্মময় জীবনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ ও কামেল পীর আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ.)’র কর্মময় জীবনী ও সুনাত প্রচার ও আকিদা প্রতিষ্ঠায় তাঁর অবদানকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পীর হযরতুলহাজ্ব আল্লামা শাহ সুফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মা.জি.আ.)। প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান ও শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনউদ্দীন আশরাফী বলেন, “সুন্নিয়তের প্রচার ও সঠিক আকিদা প্রতিষ্ঠায় আল্লামা আজিজুল হক আল কাদেরীর অবদান অতুলনীয়।”

আল্লামা আজিজুল হক আল কাদেরী (রহ.) হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে অধ্যক্ষ হিসেবে বহু ছাত্রকে দ্বীনের আলোয় আলোকিত করেছেন। তিনি তরিকতের খেদমতের মাধ্যমে অসংখ্য পথহারা মানুষকে সঠিক পথ দেখিয়েছেন এবং শতাধিক ইসলামি গ্রন্থ রচনা, অসংখ্য মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনি খেদমত চালিয়ে গেছেন।

সভায় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাত মজলিসে শুরার সদস্য আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ মুহাম্মদ রফিক উদ্দীন সিদ্দিকী, সোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হারুন রশীদ আল কাদেরী আশরাফী, ছিপাতলী জামেয়া মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসার অধ্যাপক আল্লামা নুরুন্নবী আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এ.এস.এম বোরহান উদ্দীন সহ অসংখ্য আলেম, ওলামা ও পীর।

পরিশেষে দেশ ও জাতির শান্তি কামনায় মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে উক্ত আলোচনা সভা সমাপ্ত হয়।

উল্লেখ্য, আল্লামা আজিজুল হক আল কাদেরীর হাতে গড়া প্রতিষ্ঠিত মাদরাসার ৫৩তম বার্ষিক সালানা জলসা আগামী ৩১ মার্চ ২০২৬ইং, ৫ দিনব্যাপী আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও