বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানের ঘোষণায়ই মুক্তিযুদ্ধের সূচনা: মীর হেলাল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বেই বাঙালি জাতি তাদের মুক্তির লড়াই শুরু করেছিল। তার ঐতিহাসিক ঘোষণায় জাতি যে সাহস ও প্রেরণা পেয়েছিল, তা-ই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ দেখিয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর বিপ্লব উদ্যান-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে দেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির উত্থান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বিকাশকে বারবার বাধাগ্রস্ত করেছে। এতে আইনের শাসন ও জবাবদিহির চর্চা দুর্বল হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ-এর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমান-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, কামরুল ইসলাম, ইকবাল চৌধুরী, মো. আজম এবং মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও