শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সচিবালয়ে হঠাৎ পরিদর্শনে প্রধানমন্ত্রী, সময়ানুবর্তিতায় জোর

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেন তিনি।

- Advertisement -

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ সচিবালয়-এ পৌঁছান সরকারপ্রধান। সেখানে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান।

পরিদর্শনকালে তিনি জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে দেখেন। বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখেন।

পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও