সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক রাতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, ১৩৩টির মধ্যে ২৪টি অধ্যাদেশে এখনো ঐকমত্য হয়নি। সেগুলো নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

প্রায় ১৩ দিন পর আজ পুনরায় বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৩টায় কায়সার কামাল-এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবন-এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

অধিবেশন শেষে আজই সংসদীয় বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও