দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।
নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কাজ করবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এ পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের মোট নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারের সঙ্গে বেসরকারি খাতের সমন্বয় জোরদার হবে এবং বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

