বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে হামের আশঙ্কা বাড়ছে, নতুন করে হাসপাতালে ভর্তি ২৮

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হামে আক্রান্ত সন্দেহে নতুন করে আরও ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৬ জন এবং বিভিন্ন উপজেলায় ২ জন রোগী রয়েছেন।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত চট্টগ্রামে হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে ৮৭ জন মহানগর এলাকার এবং ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

তবে ল্যাবরেটরি পরীক্ষার পর এখন পর্যন্ত নিশ্চিতভাবে ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮ জন মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

রোগ নির্ণয়ের জন্য শনিবার নতুন করে আরও ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

এদিকে স্বস্তির খবর হলো, চিকিৎসা শেষে এ পর্যন্ত ২৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও