চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান-এর সঙ্গে বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রাম পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষার্থীদের এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি অ্যাডভোকেট ড. মঈন (সুপ্রিম কোর্ট, বাংলাদেশ), অ্যাডভোকেট আব্দুল আজিজ (সুপ্রিম কোর্ট, ঢাকা ও জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম), অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন (জেলা দায়রা জজ আদালত, চট্টগ্রাম)সহ অন্যান্য আইনজীবী ও শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মাসুম চৌধুরী, ইসমাইল হোসেন মিলন, মো. ফখরুল ইসলাম, মো. মাঈন উদ্দিন, রিকি দাশ, মো. জহিরুল ইসলামসহ আরও অনেকে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আইনচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। শিক্ষার্থীরা তাদের চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান শিক্ষার্থীদের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং আইন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সংশ্লিষ্টদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং শিক্ষা ও আইন অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

