শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনার দামে বড় পতন—ভরিতে কমলো ৪,৪৩২ টাকা, নেমে এলো ২.৪৭ লাখে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

নতুন সোনার দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা
২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা, রুপার দামও কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে— ২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৫০০ টাকা।

বিশ্ববাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় এসেছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেলেও সাম্প্রতিক সময়ে কিছুটা কমায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে এক ধাক্কায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল সোনার দাম। বর্তমান কমার ফলে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও