মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় মানবিক উদ্যোগ—অগ্নিদগ্ধ ছোটনের পরিবারে আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব বাকখাইন এলাকায় জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অগ্নিদগ্ধ ছোটনের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা।

- Advertisement -

সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক অনুদানের মাধ্যমে আগুনে দগ্ধ হওয়া ছোটনের বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে গুরুতর ক্ষতিগ্রস্ত পরিবারটির সহায়তায় এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

এসময় সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে অর্থ সংগ্রহ করেন এবং দ্রুত তা ভুক্তভোগী পরিবারের কাছে পৌঁছে দেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ উদ্যোগে সহযোগিতা প্রদানকারী সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও