শনিবার, ২ মে ২০২৬

চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের প্রধান গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তি একেএম আসিফুর রহমান চৌধুরী (২৫)। তিনি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চান্দগাঁও থানার ওসি নূর হোসাইন মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান পরিচালনা করে বি-ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্দোলনকেন্দ্রিক সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও