গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
- Advertisement -
স্থানীয়দের ভাষ্য, সকালে ঘরের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নিহতরা হলেন তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালক। ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

