বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কাজীর দেউড়ি-পাহাড়তলিতে অভিযান, জরিমানা ৯ হাজার

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় তিনটি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

- Advertisement -

রোববার (২৪ মে) নগরের কাজীর দেউড়ি ও পাহাড়তলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা এবং ইজাহারুল আহম্মেদ শিহাব।

“উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য স্থিতিশীলতা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকে।

মোবাইল কোর্ট চলাকালে ভোক্তাদের অধিকার সম্পর্কেও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। বিভিন্ন বাজার ও আড়তদার কল্যাণ সমিতির নেতারা জানিয়েছেন, বাজারে পণ্যের কোনো সংকট নেই এবং যৌক্তিক লাভে ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও