শুক্রবার, ২৬ জুন ২০২৬

চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেন ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে।

- Advertisement -

শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি মাহবুবুল আলম তারা ও সাংবাদিক-ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে। কিন্তু দেশে এমন একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে, যারা গণতন্ত্র ও জনগণের অধিকারকে বিশ্বাস করে না। তাদের প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান রাজনীতিতে মূল্যবোধের সংকট দেখা দিয়েছে। পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা ব্যাহত করতে কিছু মহল সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশজুড়ে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও