রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের প্রভাবে মে মাসে মূল্যস্ফীতি ১৬ মাসের সর্বোচ্চ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশে মূল্যস্ফীতির হার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

- Advertisement -

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রোববার (৭ জুন) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪২ শতাংশে। এপ্রিল মাসে এ হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।

এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার বেড়েছে দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় সার্বিক মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রভাব পরিবহন ব্যয়সহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পড়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারদরে।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলতে পারে। ফলে বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও