বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও