রবিবার, ২১ জুন ২০২৬

দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম কমল ৪ হাজার ৩৭৪ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী— ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে ভরিতে দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।

চলতি বছরে এ নিয়ে ৭৭তম বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৮ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস পেয়েছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও