বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢেউটিন উপহার দিয়ে বিএনপি নেতার পরিবারের পাশে মঈনুদ্দিন খান রাজিব

নিউজ ডেস্ক

চট্টগ্রামে কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কোতোয়ালি থানা যুবদলের যুব সংগঠক মো. মঈনুদ্দিন খান রাজিবের পক্ষ থেকে মরহুম বিএনপি নেতা রমজান আলী খানের পরিবারের জন্য গৃহ নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন উপহার দেওয়া হয়েছে।

- Advertisement -

এ সময় মো. মঈনুদ্দিন খান রাজিব বলেন, দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম রমজান আলী খানের রাজনৈতিক অবদান স্মরণ করে তিনি তাঁর পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি শুধু আন্দোলন-সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়; মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেও দল সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা মেজবা উদ্দিন, মোহাম্মদ কপিল, মো. মহিউদ্দিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আজাদ কবির, মো. সোহেল রানা, মোহাম্মদ জামাল ভূঁইয়া, মোহাম্মদ আজগর, মো. এন এ মিজান, মোহাম্মদ আরাফাত, মো. মাসফিক, জাকির ভূঁইয়া এবং মোহাম্মদ রিয়াজ।

এ সময় নেতাকর্মীরা মরহুম রমজান আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও