চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকারের অনুমোদন ছাড়াই মাছের খাদ্য উৎপাদনের অভিযোগে মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
- Advertisement -
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার কালারপোল এলাকার ‘ছমির এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, সরকারি অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে মাছের খাদ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

