চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার সেতু ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুয়েল বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির বাসিন্দা এবং মো. হাশেমের ছেলে।
অভিযানে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

