‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফারুক-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বোয়ালখালীকে আরও সমৃদ্ধ করতে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ইউসিসিএ লি.-এর চেয়ারম্যান আলহাজ মো. নুরুন্নবী চৌধুরী।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি), চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সদস্য সচিব, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক, সরোয়ার আলমগীর, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী এবং নিয়তি দেবীসহ বিভিন্ন অতিথি বক্তব্য দেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, শাহ আলম বাবলু, মনির চৌধুরী রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

