বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘শক্তি দিয়েই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখবে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে এবং দেশটি শক্তি প্রয়োগের মাধ্যমেই সেই নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই।

- Advertisement -

আল জাজিরার বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, “আমরা শক্তি দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছি, আর শক্তি দিয়েই তা সংরক্ষণ করব।”

তার এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে।

তবে রেজাই তার পোস্টে ঠিক কোন প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন কিংবা এর সঙ্গে নতুন কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও