বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আরও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা (ভ্যাটসহ)।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, মঙ্গলবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী— ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা (ভ্যাটসহ), ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা, সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৮৫৮ টাকা।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও