সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আরও ১৬ শিশুর দেহে হাম শনাক্ত, মোট আক্রান্ত ৪২১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আরও ১৬ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন নগরীর এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২১ জনে।

- Advertisement -

সোমবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ৪২১ জনের মধ্যে ৩২৩ জন নগরীর এবং ৯৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫৪ জন শিশু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২১১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ৩৯ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৪ হাজার ৭৬২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

রোগ শনাক্তে এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা ও নগরী থেকে ১ হাজার ৮৯২ জনের নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জন নগরীর বাসিন্দা। তবে সোমবার নতুন কোনো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

এ পর্যন্ত চট্টগ্রামে সন্দেহজনক হামে ১২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৩ জন, অর্থাৎ মোট ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নগরী ও উপজেলার শিশুদের শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে। টিকার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে কিছুটা সময় লাগে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে।

সর্বশেষ

এই বিভাগের আরও