সোমবার, ১০ আগস্ট ২০২৬

দুর্যোগে-দুঃসময়ে মানুষের পাশে বিএনপি থাকবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণের সেবা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে বিএনপি সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) নগরের ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে পাঁচ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

ডা. শাহাদাত বলেন, মানুষের দুঃসময় ও দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বরাদ্দ দেওয়া চাল প্রয়োজনের তুলনায় কম হলে অতিরিক্ত চালের ব্যবস্থা করা হবে, যাতে কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়ে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল। মানুষের সুখ-দুঃখ, দুর্যোগ ও সংকটের সময়ে দলের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। একই সঙ্গে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে মেয়র সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব এমএ হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও