মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পটিয়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে জেরিন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম থানামহিরা এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জেরিন আক্তার স্থানীয় বাসিন্দা মো. লোকমানের মেয়ে। তিনি কর্ণফুলী এজে চৌধুরী কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে জেরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও